সংবাদ শিরোনাম ::
যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুন, ৮ জনের মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
ঝালকাঠিতে এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে আগুন লাগে।
লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। সে আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হয়। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী থাকলেও আগুনে ৭০-৮০ জন দগ্ধ হয়েছে। দগ্ধ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে, এর সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি।
বিস্তারিত আসছে…

























