সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুর থেকে হেরোইনসহ ০৯ মামলার আসামী মাদক ব্যবসায়ী সহ দুই সহযোগী গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ ১৭৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
১। অদ্য ইং ২৪.১২.২০২১ তারিখ বেলা ১১.১০ ঘটিকায় মিঠাপুকুর থানা পুলিশ অত্র থানাধীন ০৭ নং লতিফপুর ইউনিয়ন এর পাইকান গ্রামের মৃত সাখাওয়াত আলী, পিতা-মৃত আজিজুর রহমান এর পরিত্যক্ত চৌচালা টিনের ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ বেলাল হোসেন (৪৫), পিতা মৃত আজিয়ার উদ্দিন ২। মোঃ লিয়াকাত আলী (৩০) সাং মৃত আজিয়ার উদ্দিন এবং ৩। মোঃ শাকিল মিয়া(২৮), পিতা মোঃ সিরাজুল ইসলাম সর্বসাং- পাইকান, থানা মিঠাপুকুর, জেলা রংপুরদের কে ৫৩ পুড়িয়া (০৩ গ্রাম) হেরোইন এবং হেরোইন বিক্রির ২৭০০/- টাকাসহ গ্রেফতার করে।
২। গ্রেফতারকৃত আসামী শাকিল এর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ০৪ টি মাদক ও ০৫ টি চুরিসহ মোট ০৯ টি মামলা আছে এবং বেলাল এর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় দুইটি মাদক মামলা আছে।
৩। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।


























