সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবুগঞ্জে প্রার্থীর খিচুড়ি পার্টি পন্ড করলেন এসি ল্যান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।
বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি পার্টি ও জনসভার আয়োজন করেছিলেন এক প্রার্থী। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড) ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় খিচুড়ি পার্টি পণ্ড করে দেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাশা ৩ নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের পদপ্রার্থী ও বর্তমান মেম্বার মোঃ জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এসি ল্যান্ড মো. মিজানুর রহমান জানান, বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকির হোসেন তার বাড়িতে প্রায় ২০০০ লোকের খাবার আয়োজন করেন। তাই তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচন(আচরণ বিধিমালা) ২০১৬ মতে ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ৪ ড্যাগ বিরানি মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করে স্থানীয় এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

অভিযান পরিচালনায় ছিলেন, বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান।

তবে ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ জাকির হোসেন বলেন, ‘আমি আমার কর্মী সমর্থকদের জন্য প্রচার প্রচারণা শেষে তাদেরকে খাওয়ানোর জন্য খিচুড়ি রান্না করেছি। কিন্তু প্রতিপক্ষরা বিষয়টি প্রশাসন কে অবহিত করলে প্রশাসন এসে আয়োজন পন্ড করে দিয়েছেন। তিনি ক্ষোপ প্রকাশ করে বলেন তার ওয়ার্ডে অন্য প্রার্থীরা গরু কেটে খাওয়ালেও তাতে সমস্যা হয়না। কারণ তারা সরকার দলীয় লোক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন সবার জন্য সমান হওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে প্রার্থীর খিচুড়ি পার্টি পন্ড করলেন এসি ল্যান্ড

আপডেট সময় : ১২:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১