সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় কালভার্টের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপড়ায় একটি কালভার্টের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। উপজেলার ইলুহার ইউনিয়নের বিহারী লাল একাডেমি ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়। বুধবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয় সরকারি বাড়ি সংলগ্ন ঝুঁকিপূর্ণ আয়রণ কালভার্টের ওপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিলো আমাদের চলাচলের একমাত্র কালভার্টটি পুনঃনির্মান করে দিন,আমরা দূর্ঘটনার শিকার হতে চাইনা, আমরা দূঘর্টনায় পতিত হলে তার দায় কে নেবে? মাননয়ী প্রধানমন্ত্রী ও এমপি মহোদয় দৃষ্টিদিন। শিক্ষার্থীদের মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন দুটি বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও স্থানীয় সামাজিক সংগঠন চন্দ্রা ফাউন্ডেশন এবং অভিভাবকরা। তারা বলেন, ঝুঁকি নিয়ে শিক্ষার্থী-শিক্ষকসহ এলাকাবাসী এ আয়রণ কালভার্টের ওপর দিয়ে চলাচল করে। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম হয়। ঝুঁিকপূর্ণ এ কালভার্টটি মরণ ফাঁদে পরিণত হওয়ায় শিশু শিক্ষার্থী,নারী,অসুস্থ রোগী ও বৃদ্ধজনের ভোগান্তির যেন শেষ নেই। অভিভাবকরা বলেন, প্রাথমিক পর্যায়ের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) শ্রেণীর শিক্ষার্থীরা এ বেহাল হয়ে পড়া কালভার্টের ওপর দিয়ে বিদ্যালয়ে যেতেই চায়না। কালভার্টটির ওপরে উঠলেই এটি দুলতে থাকে, অধিকাংশ স্লাব ভেঙ্গে যাওয়া এবং এর দুপাশে কোন রেলিং না থাকায় শিক্ষার্থীরা এর ওপর থেকে চলাচলে আতকে ওঠে। প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির কাছে তাদের আবেদন অচিরেই ঝুঁকিপূর্ণ কালভার্টটি মেরামত কিংবা পাকা কালভার্ট নির্মাণ করে দেয়ার। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কালভার্টের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ১২:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১