সংবাদ শিরোনাম ::
দর্শনা থানা পুলিশ কর্তৃক মোবাইল ফোন উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে

মো:কামরুজ্জামান দর্শনা থানা প্রতিনিধি
দর্শনা থানা এলাকায় হারিয়ে যাওয়া Redmi note 9 ব্যান্ডের মোবাইল সংক্রান্তে দর্শনা থানায় গত ১০.১১.২০২১ খ্রিঃ তারিখে ভুক্তভোগী জিডি করেন। জিডির বিষয়ে ভুক্তভোগী অবস্থা বিবেচনায় অফিসার ইনচার্জ দর্শনা থানা সর্বাধিক গুরুত্বারোপ করেন এবং দর্শনা থানায় কর্মরত চৌকস অফিসার আইটি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন এসআই (নিঃ) সমন্ত বিশ্বাসকে দায়িত্ব দেন। এসআই (নিঃ) সুমন্ত বিশ্বাস হারিয়ে যাওয়া জিডি তদন্তকালে ভুক্তভোগীর Redmi note 9 ব্যান্ডের মোবাইল উদ্ধার পূর্বক অদ্য ২২.১২.২০২১ খ্রিঃ তারিখ সময় দুপুর ১২:৩০ ঘটিকার সময় প্রকৃত মালিক মোঃ আইনাল হক (৬৫), পিতা-মৃত এলাহী বক্স বিশ্বাস, সাং-ঘুঘুডাঙ্গা , থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার নিকট উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর করা হয়।

























