সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ডিমলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী, ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২১ উপলক্ষে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷

মঙ্গলবার (২১-ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ন সচিব) হাফিজুর রহমান চৌধুরী৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নীলফামারী পুলিশ সুপার (বিপিএম,পিপিএম) মোহাম্মদ মোখলেছুর রহমান, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন, নীলফামারী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ৷

উপজেলা নির্বাচন অফিসার ও প্রধান রিটার্নিং কর্মকর্তা মোছাঃ মাহাবুবা আক্তার বানুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষবিদ সেকেন্দার আলী, উপজেলা শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার স্বপন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রাজিউর রহমান, ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম৷

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চতুর্থ ধাপে ডিমলা উপজেলার মোট ৭টি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যাতে অবাধ নিরপক্ষ ও সুস্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য প্রশাসন সহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ৷ নির্বাচনে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা থাকবে ৷ পুলিশ সুপার বলেন, আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো রকম বিশৃঙ্খলা করা যাবেনা ৷ বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার, ডিবি, সাদা পোশাকের গোয়েন্দা সহ সকল ধরনের প্রশাসনিক ব্যবস্থা জোরদার থাকবে ৷ বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না ৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১