সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ওমিক্রনের জন্য আলাদা টিকা তৈরির ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার নতুন ধরন ওমিক্রনের জন্য আলাদা টিকা তৈরির ঘোষণা দিয়েছে ইউরোপের ওষুধ তৈরিকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, করোনার টিকা বাজারে এনেছে, মডার্নাসহ এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, তারা ওমিক্রনের জন্য টিকা তৈরি করবে। এ দলে এবার যোগ দিল অ্যাস্ট্রাজেনেকা।
এ টিকা তৈরিতে অ্যাস্ট্রাজেনেকা ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করছে। ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে আলাদা করে বিবৃতিও দেওয়া হয়েছিল। এতে বলা হয়েছিল, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি যে ওমিক্রনের বিরুদ্ধে তাদের টিকা কার্যকর নয়। কিন্তু তাদের টিকা কতটা কার্যকর, সেটাও এখনো জানা হয়নি তখন। তখন বলা হয়েছিল, যদি প্রয়োজন হয়, তবে তাদের টিকায় পরিবর্তন আনা হবে।

তবে গত সপ্তাহে একটি গবেষণা প্রতিবেদন পাওয়া গেছে। এতে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার অ্যান্টিবডি ককটেল ইভ্যুশেল্ড অমিক্রন প্রতিরোধে সক্ষম। এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমস। অক্সফোর্ডের গবেষক দলের প্রধান স্যান্ডি ডগলাসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছিল তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওমিক্রনের জন্য আলাদা টিকা তৈরির ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার

আপডেট সময় : ০৪:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১