সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ফেসবুকের অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে রিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফেসবুকের অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে রিট ফাইল ছবি
বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অপব্যবহার রোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রিট আবেদন করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী তাপস কান্তি বল এই রিটটি করেন।

আইনজীবী তাপস কান্তি বল রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটে বিটিআরসির চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক এবং ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে কোনো ধরনের বিলম্ব ছাড়াই দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অপব্যবহার ও কার্যক্রম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এই আইনজীবী জানান, গত ১৩ অক্টোবর একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়, দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন রাখা হয়েছে। মণ্ডপে কোরআন রাখা নিয়ে ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ফেসবুকে ভাইরাল হয়। এতে ঘৃণাসূচক বক্তব্যসহ অন্য বিষয়ের অবতারণা হয়। যাদের বিবাদী করা হয়েছে, তারা এসব রোধ ও নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকের অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে রিট

আপডেট সময় : ০৮:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১