বরিশাল জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ ৯৭ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি
অদ্য ১৮|১২|২১ই; তারিখে বরিশাল জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই সমিতির নেতাদেরকে ৩ বৎসরের মেয়াদের জন্য মূল্যবান ভোটের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করা হয় তাদের তালিকা নিম্নে দেওয়া হলো।
সভাপতি হিসাবে আর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় মোহাম্মদ আবুল হাসান নয়া মিয়াকে সভাপতি হিসাবে ঘোষণা করা হয়।
একই ভাবে মোহাম্মদ লিয়াকত হোসেন হাওলাদারকে সহসভাপতি হিসাবে ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক হিসাবে ও কোনো প্রতিদন্দ্বি না থাকায় মোহাম্মদ আলী মিয়াকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে এজাজুল হক এবং নুরুল ইসলামের মধ্যে প্রতিদন্দ্বিতায় এজাজুল হক সর্বাধিক ৩৪ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।
অর্থ সম্পাদক হিসাবে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মোহাম্মদ আব্দুল মান্নান কে অর্থ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়। সদস্য পদে মোহাম্মদ মিজানুর রহমান সিকদার এবং মোহাম্মদ মিজানুর রহমান স্যার নির্বাচিত হয়েছেন।
সবাই আশাবাদী এই নবনির্বাচিত কমিটি তাদের সত মনমানষিকতা নিয়ে নিষ্ঠার সাথে কাজ করবেন।

























