সংবাদ শিরোনাম ::
কাল রাত থেকে বইতে পারে শৈত্যপ্রবাহ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ ১২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
শীতের হাওয়া বইতে শুরু করেছে। দেশজুড়ে কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রবিবার রাতে শুরু হতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। রবিবার রাতে তাপমাত্রা কমে ৮ থেকে ৬ ডিগ্রিতে নেমে যেতে পারে। তা থাকতে পারে মঙ্গলবার পর্যন্ত।
সাধারণত কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।























