সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৯ বছর পর পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ওআইসির পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। এতে ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অংশ নিচ্ছেন।

জানা যায়, দীর্ঘ নয় বছর বাংলাদেশ থেকে পাকিস্তানে মন্ত্রী পর্যায়ে কোনো সফর হয়নি।

এর আগে ২০১২ সালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফর করেছিলেন। ২০১০ সালে তৎকালীন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস পাকিস্তান সফর করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯ বছর পর পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল

আপডেট সময় : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১