সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দেশবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সমৃদ্ধ সোনার বাংলা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা। বলেন, দেশবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক যেমনটি চেয়েছেন, বাংলাদেশকে সেই জায়গায় নিতে বদ্ধ পরিকর সরকার। জাতির পিতার রেখে যাওয়া স্বল্পোন্নত দেশ থেকে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। ৫০ বছরে আমরা কতটুকু এগোতে পেরেছি সেটাই বড় কথা।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আওয়ামী লীগ সরকার দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে ২০ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছে আর মাথাপিছু আয় দুই হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের প্রতিটি গৃহহীনকে ঘর করে দেওয়ার কর্মসূচি অব্যাহত রয়েছে।

জাতির পিতার যে স্বপ্ন- দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর- তা আওয়ামী লীগ সরকার পূরণ করতে পারবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। বলেন, করোনাভাইরাস এগিয়ে যাওয়ার পথে অনকেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও এই মহামারিকে নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সরকার সক্ষম হয়েছে।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশে সব ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং তারা সেটা পালন করছে, সেটা আমরা নিশ্চিত করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১