সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

করোনা আক্রান্ত ৭৯ শতাংশ প্রসূতি ঝুঁকিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বাদের প্রসবকালীন ঝুঁকি দ্বিগুণেরও বেশি। এদের ৮৩ শতাংশের সন্তান জন্মদানে সিজারিয়ান অপারেশন করতে হয়েছে। করোনায় আক্রান্ত নন, এমন অন্তঃসত্ত্বাদের সিজার করতে হয়েছে ৬৮ শতাংশের। এ ভাইরাসে আক্রান্ত অন্তঃসত্ত্বাদের প্রায় অর্ধেক সংখ্যকই মাতৃত্বজনিত বিরূপ জটিলতায় ভুগেছেন। শতকরা হারে তা ৪৬ শতাংশ।

যারা জটিলতায় ভুগেছেন, তাদের মধ্যে নির্দিষ্ট সময়ের আগেই সন্তান জন্ম দিয়েছেন বেশিরভাগ সংক্রমিত মা। ৩৭ সপ্তাহের আগে সন্তান প্রসব হয়েছে ৭৮ দশমিক ৭৯ শতাংশের। গর্ভে মৃত্যু হয়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ শিশুর।

মঙ্গলবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)-এর অডিটোরিয়ামে প্রকাশিত এক জরিপে এ তথ্য জানানো হয়।

জরিপের ফলাফল উপস্থাপন করেন নিপসমের পরিচালক বায়জীদ খুরশীদ রিয়াজ। এ বিষয়বস্তু নিয়ে এটিই বাংলাদেশে সম্পাদিত প্রথম জাতীয় জরিপ। অনুষ্ঠানে জানানো হয়, করোনা আক্রান্ত শূন্য দশমিক ৫০ শতাংশ অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। মোট ৮৯০ জনের ওপর এ জরিপ পরিচালিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২১৫ জন। ৬৭৫ জন ছিলেন নেগেটিভ।

ফলো করুন-
২০২১ সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এ জরিপ চালানো হয়। ঢাকার চারটি সরকারি হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া অন্তঃসত্ত্বাদের রেকর্ড এবং ফোনে কথা বলে পাওয়া তথ্য মূল্যায়ন করে এ সিদ্ধান্তে আসা হয়েছে।

জরিপে অংশ নেওয়াদের গড় বয়স ২৬ দশমিক ৩ বছর। এর মধ্যে ৫৪ শতাংশের বয়স ২৪ থেকে ৩৫-এর মধ্যে। যাদের ওপর এ জরিপ পরিচালনা করা হয়, তাদের ৯১ দশমিক ২ শতাংশের লক্ষণ ছিল। বাকি ৮ দশমিক ৪ শতাংশের কোনো লক্ষণ ছিল না।

আক্রান্তদের মধ্যে ৭৭ দশমিক ৬ শতাংশের জ্বরের লক্ষণ ছিল; ৪৩ দশমিক ৯ শতাংশের কাশি; ৩৯ দশমিক ৮ শতাংশের শ্বাসকষ্ট; ৩৭ দশমিক ২ শতাংশ কোনো স্বাদ পেতেন না এবং ৩২ দশমিক ৭ শতাংশ গন্ধ পেতেন না; ২৬ দশমিক ৫ শতাংশের মাথাব্যথা ছিল। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা আক্রান্ত ৭৯ শতাংশ প্রসূতি ঝুঁকিতে

আপডেট সময় : ০৫:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১