সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

তেঁতুলিয়ায় বাত ব্যথা ও হাড় ক্ষয় রোধে দিন ব্যাপি হেলথ স্ক্রীনিং ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় বিনামূল্যে বাত ব্যথা ও হাড় ক্ষয় রোধে দিনব্যাপী হেলথ স্ক্রীনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস্ বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে তারুণ্যদীপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তেঁতুলিয়ার উদ্যোগে, রজনীগন্ধা যুব সংঘ শালবাহান এর সহযোগিতায় এই হেলথ স্ক্রীনিং ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত হেলথ ক্যাম্পে বাত ব্যথা এবং হাড় ক্ষয় রোগ চিহ্নিত করার ব্যয়বহুল বোন মিনারেল ডেনসিটি (বিএমডি) আল্ট্রা সাউন্ড পদ্ধতিতে পরীক্ষাটি করা হয় । ৩০ বছর বয়সের পর থেকেই মানুষের হাড়ের ঘনত্ব কমতে শুরু করে বা হাড় ক্ষয় শুরু হয়। নারীদের মেনোপজের পর বহুগুণে বেড়ে যায় হাড় ক্ষয়ের আশঙ্কা। তখন দেখা দিতে পারে বাত রোগ, অস্টিওপোরোসিস, স্পন্ডাইলোসিসের মতো জটিল রোগ। কিন্তু কারো হাড়ে কোন ধরণের ক্ষয় আছে কি না, আছে কিনা অথবা ভবিষ্যতে তিনি হাড় ক্ষয় এবং বাত ব্যথার ঝুঁকির দিকে যাচ্ছেন কি না—তা জানা যাবে বোন মিনারেল ডেনসিটি (বিএমডি) পরীক্ষার মাধ্যমে। রোগিদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন পুষ্টিবিদ রেবেকা সুলতানা।

রোববার সকালে রজনীগন্ধা যুব সংঘ হলরুমে তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হেলথ স্ক্রীনিং ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় বাত ব্যথা ও হাড় ক্ষয় রোধে দিন ব্যাপি হেলথ স্ক্রীনিং ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১