সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

অগ্রিম টাকা নিয়েও ওয়াজ করবেন না বলে মাওলানা জিহাদীর বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মাদারীপুরে অগ্রিম টাকা (বায়নার টাকা নিয়ে) নিয়েও ওয়াজ মাহফিলে অংশ না নেওয়ায় মাওলানা ইলিয়াছুর রহমান জিহাদীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রবিবার বিকেলে সদর উপজেলার খাকছাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ব্যানার ফেস্টুন হাতে এলাকার দুই শতাধিক মানুষ অংশ নেন।

এ সময় তারা অভিযোগ করেন, আগামীকাল ১৩ ডিসেম্বর ওয়াজ মাহফিলে অংশ নেয়ার জন্য ৪ মাস আগে ১০ হাজার টাকায় মাওলানা মুফতি ইলিয়াছুর রহমান জিহাদীকে আমন্ত্রণ জানায় এলাকাবাসী।

কিন্তু গত ১১ ডিসেম্বর (শনিবার দুপুরে) তিনি মুঠোফোনে জানান- এই ওয়াজ মাহফিলে অংশ নিতে পারবেন না। যেখানে তার আগমন ঘিরে এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। পাশাপাশি ব্যানার ও পোস্টার সাটান স্থানীয়রা।
ওয়াজ মাহফিল কমিটির সভাপতি কাজী ফজলুল হক জানান, ওয়াজ করার জন্য ইলিয়াছুর রহমান জিহাদীর সাথে ৬৫ হাজার টাকায় চুক্তি হয়।

তার মধ্যে ১০ হাজার টাকা অগ্রিমও দেয়া হয়। পরে জানতে পারি তিনি মাদারীপুরে ওয়াজে অংশ নিবেন না। একই দিনে বগুড়া জেলায় টাকা বেশি পাওয়ার কারণে সেখানে ওয়াজ মাহফিলে অংশ নেবেন। এই ঘটনার বিচার দাবি করছি।

এদিকে, মাওলানা মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী মুঠোফোনে দাবি করেন, বৃষ্টির কারণে এলাকার লোকজন ওয়াজ বাতিল করেছেন, এজন্য অন্যত্র ওয়াজে অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অগ্রিম টাকা নিয়েও ওয়াজ করবেন না বলে মাওলানা জিহাদীর বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১