সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হুমায়ুন আজাদের উপন্যাসের ‘ময়না’ হবেন রাজ রিপা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১ ৩৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

লেখক শিক্ষাবিদ ও ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাওয়া ছবিতে চুক্তিবদ্ধ হলেন তরুণ অভিনয়শিল্পী রাজ রিপা। গতকাল মঙ্গলবার তার জন্মদিনে নাম ঠিক না হওয়া এই সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, হুমায়ুন আজাদের ২০০২ সালের উপন্যাস ‘১০,০০০ এবং আরো ১টি ধর্ষণ’ থেকে সাহিত্য নির্ভর এই সিনেমায় ‘ময়না’ চরিত্রে অভিনয় করবেন রিপা। সিনেমাটি নির্মাণ করবেন সোহেল রানা বয়াতি। এর চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। বড় পর্দার জন্য সোহেল রানা বয়াতির এটি প্রথম সিনেমা।
এই নির্মাতা জানান, সিনেমার নাম এখনও চূড়ান্ত নয়। শিগগিরই নাম চূড়ান্ত করা হবে। এ ধরনের গল্পে কাজ করা খুবই চ্যালেঞ্জিং। প্রথম সিনেমা নির্মাণে সেই চ্যালেঞ্জটি নিয়েছি। আশা করি, ময়না চরিত্রটি রাজ রিপা ফুটিয়ে তুলতে পারবো।

রিপা বলেন, ২০২০ সালের ৭ ডিসেম্বর ইফতেখার চৌধুরী আমাকে জন্মদিনে ‘মুক্তি’ সিনেমা উপহার দেন। এক বছর পর একই দিনে নতুন একটি সিনেমা পেলাম। মুক্তির কাজ শেষের দিকে। আর নতুন সিনেমাটির প্রস্তুতি পর্বে আছে। দু’টিই নারী কেন্দ্রীক সিনেমা, চরিত্রও চ্যালেঞ্জিং।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হুমায়ুন আজাদের উপন্যাসের ‘ময়না’ হবেন রাজ রিপা

আপডেট সময় : ০৬:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১