সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

স্ত্রীর ‘পরকীয়া’ সইতে না পেরে ফেসবুক লাইভে প্রবাসী স্বামীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সবুজ সরকার (২৫) নামের সৌদি আরব প্রবাসী এক যুবক স্ত্রীর পরকীয়া সইতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার তায়েফে নিজের কর্মস্থল থেকে ফেসবুকে লাইভ করে আত্মহত্যা করেন এই যুবক।

জানা গেছে, নিহত সবুজ সরকার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী ইউনিয়নের মাজুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলম সরকারের ছেলে। বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দেশ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, আত্মহত্যার বিষয়টি জেনেছি। এছাড়া গত ৪ ডিসেম্বর সবুজের স্ত্রী তার মাকে নির্যাতন করে বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবুজের ফুফু বিলকিস বেগম ও চাচাতো ভাই আরিফুর রহমান মানিক জানিয়েছেন, সবুজ একসময় গাড়ি চালক ছিল সেই সুবাদে পার্শ্ববর্তী বাইড়া গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে এ বিষয়ে জানত না সবুজের পরিবারের লোকজন। গত ৫ বছর আগে সবুজ ভাগ্য পরিবর্তনের আসায় পাড়ি জমায় সৌদি আরবে। সেখানে যাওয়ার ৮ মাসের মাথায় প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত করতে পরিবারের লোকজনকে রাজি করায় সবুজ।

মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় তাদের।
তারা জানান, বিয়ের পর দু’বছর বেশ ভালো ছিল তাদের সম্পর্ক। এরই মধ্যে তার স্ত্রী বেশ কয়েকজন ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে। এমনকি কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়ে ১০ থেকে ১৫ দিন বাইরে থেকে আবার বাড়ি ফিরে আসে। বিষয়টি জানার পর সবুজ তাকে ক্ষমা করে দিয়ে আবারো তার পরিবারে গিয়ে থাকার জন্য প্রস্তাব করে।

সবুজ তার সকল উপার্জন স্ত্রীর হাতে তুলে দেবেন এমন শর্তে সংসার করতে রাজি হয় স্ত্রী। এভাবে কেটে যায় আরো দু’বছর। এরপর কিছুদিন পূর্বে আবারো উপজেলার ত্রিশ গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যায় তার স্ত্রী। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেনি সবুজ। তাই সে তার ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর ‘পরকীয়া’ সইতে না পেরে ফেসবুক লাইভে প্রবাসী স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১