সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বিএনপি নেতা আলালের গ্রেফতারের দাবিতে জবি ছাত্রলীগের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশ্লীল-কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বুধবার জবি ছাত্রলীগের সম্মেলন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। এসময় বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরবর্তী সময়ে ভিক্টোরিয়া পার্কের মোড় হয়ে রায় সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান নেন। এসময় বিএনপি নেতা আলালের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রায় সাহেব বাজার মোড়ে বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়। ঘণ্টাখানেক অবস্থানের পর বিক্ষোভ মিছিলটি পুনরায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে জবি ছাত্রলীগের সম্মেলন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী বিনএপি নেতা আলালকে দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি নেতা আলালের গ্রেফতারের দাবিতে জবি ছাত্রলীগের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১