সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

মা-বোনদের’ কাছে ক্ষমা চাইলেন ডা. মুরাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
‘নারীবিদ্বেষী ও বর্ণবাদী’ মন্তব্যের কারণে আলোচনায় থাকা সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান অবশেষে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি সবার কাছে ক্ষমা চান। এর আগে ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে’ তথ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিদ্বেষপ্রসূত মন্তব্য করার পর মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হয়, যেখানে এক নায়িকাকে তুলে নেওয়ার হুমকি দিতে শোনা যায় তাকে। এই পরিস্থিতিতে মুরাদের তুমুল সমালোচনা শুরু হলে তাকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদত্যাগপত্র পাঠানোর পর দেওয়া স্ট্যাটাসে মুরাদ হাসান লিখেছেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন।’

‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা-বোনদের’ কাছে ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আপডেট সময় : ০৮:০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১