সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডা. মুরাদ ছাত্রদল করতেন -এই তথ্য সামনে আসায় বিএনপি’র লাভ হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুমিন ফারহানা

ডা. মুরাদ হাসানের মত বীভৎস, নোংরা মানুষ এক সময় ছাত্রদল করতেন, এই তথ্যে বিএনপি’র সমস্যা কী? বরং এই তথ্য সামনে আসায় বিএনপি’র লাভ হয়েছে। এই তথ্যের মাধ্যমে মুরাদের চরিত্রের আরেক দিক উন্মোচিত হয়েছে – এই লোক বিশ্রীরকম সুবিধাবাদী আদর্শহীন।

১৯৯৬ সালে বিএনপি ক্ষমতা থেকে চলে যাবার পর তিনি ছাত্রলীগে যোগ দেন এবং সেই মেডিকেল কলেজের সভাপতি হন। এরপর তিনি এমপি-মন্ত্রী হয়ে প্রমাণ করলেন এমন পচা লোকদেরই ভাগাড়ে পরিণত হয়েছে বর্তমান আওয়ামী লীগ।

বিএনপি’র মহাসচিব এই লোক এবং সেই সূত্রে আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করে দিয়েছেন।
হতেই পারে, দলীয় মহাসচিবের এই বক্তব্যের গাঢ় অর্থ কারো কাছে তাৎক্ষণিকভাবে বোধগম্য হয়ে ওঠেনি। কিন্তু প্রকাশ্যভাবে দলের অন্যতম সর্বোচ্চ পদধারীর সাথে তর্কে জড়িয়ে পড়া, এমনকি এরপরও সামাজিক মাধ্যমে সেটা নিয়ে অনেকের আলাপ চালিয়ে যাওয়া দলের স্বার্থের কতটুকু পক্ষে?

‘বাজারে’ প্রতিটি ইস্যু আসার পর আমরাই আলোচনা করি এটার মাধ্যমে সরকার তার জন্য বিব্রতকর অন্য ইস্যু ধামাচাপা দেয়। মুরাদ-ইস্যু সামনে আসার পরও আমরাই বলেছি এটা দেশনেত্রী ম্যাডাম জিয়ার অসুস্থতার আলোচনা ধামাচাপা দেবার জন্য করা হচ্ছে।

এখন মুরাদের ছাত্রদলের ব্যাকগ্রাউন্ড নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে অহেতুক বিতর্ক করে মুরাদ ইস্যুকেও তো চাপা দিচ্ছি আমরা।
এখন নিজেদের মধ্যে ন্যূনতম কোন্দল-বিতর্ক কোনো ব্যক্তি নয়, দুর্বল করবে দলকেই – এটা বোঝা খুব স্বাভাবিক কাণ্ডজ্ঞানের ব্যাপার, রকেট সায়েন্স নয়।

(ফেসবুক থেকে সংগৃহীত)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডা. মুরাদ ছাত্রদল করতেন -এই তথ্য সামনে আসায় বিএনপি’র লাভ হয়েছে

আপডেট সময় : ০৬:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১