সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

প্রয়োজনে ডা. মুরাদকে ডাকা হবে: ডিবির যুগ্ম কমিশনার হারুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হতে পারে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।

এ সময় তিনি বলেন, গত রাতে চিত্রনায়ক ইমন ডিবি কার্যালয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মোবাইল থেকে এই অডিও ফাঁস হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হবে। প্রয়োজনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও ডাকা হতে পারে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।

গত ১ ডিসেম্বর এক ফেসবুক লাইভে ডা. মুরাদ হাসান অসৌজন্যমূলক বক্তব্য দেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে। যা সমালোচনার ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবাদ জানায় সাধারণ জনগণ, বিভিন্ন সংগঠন এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও। পরে চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে তৈরি হয় নতুন বিতর্ক। এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালেও নানান সময়ে বেফাঁস মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন ডা. মুরাদ হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রয়োজনে ডা. মুরাদকে ডাকা হবে: ডিবির যুগ্ম কমিশনার হারুন

আপডেট সময় : ০৮:২৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১