বাবুগঞ্জে মসজিদের ইমামককে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার- ১
- আপডেট সময় : ০২:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ৭৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে মসজিদের ইমামকে হত্যার চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলাম পুর জাবালে নুর জামে মসজিদে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর জাবালে নুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস ছালাম মোল্লা ফজরের নামাজের পর মসজিদে বসে শিশুদের কুরআান শিক্ষার কার্যক্রম শুরু করেন।
এসময় মধ্য ইসলামপুর গ্রামের মৃত্যু মোঃ মহসিন মীরের পুত্র সৈয়দ মোঃ সাদেক হোসেন একটি দেশীয় ধারাল দ্যা নিয়ে মসজিদের বারান্দায় এসে বসে কোরআন তেলওয়াত শুরু করেন এবং মসজিদের মোয়াজ্জেম মোঃ খোকন মৃধার কাছে একটি ছাতা ও একটি ব্যাগ আনতে বলেন। কিন্তু তিনি ছাতা ও ব্যাগ দিতে রাজি না হওয়ায় সৈয়দ সাদেক হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে কোপাতে এগিয়ে যায়। এসময় মোয়াজ্জেম মসজিদ থেকে দৌড়ে পালিয়ে যায়। অপরদিকে মসজিদের ইমাম মাওলানা আঃ ছালাম ভয়ে মসজিদের কেচিগেটে তালা ঝুলিয়ে রাখেন।
সৈয়দ সাদেক হোসেন মোয়াজ্জেমকে না পেয়ে মসজিদে ইমমামকে কোপাতে কেচিগেটের ভিতর দ্যা ঢুকিয়ে কোপ দেয়ার চেষ্টা চালায়।
এসময় মসজিদের ইমাম কোনো উপায়ান্ত না পেয়ে মসজিদের মাইকে গ্রাম বাসিকে জানিয়ে দেন। ইমামের মাইকিং শুনে মসজিদের সভাপতি মোঃ শাহজাহান মৃধাসহ গ্রামবাসী ঘটনাস্থলে পৌছে এলাকাবাসী সৈয়দ মোঃ সাদেককে গণধৌলাই দিয়ে আগরপুর তদন্ত কেন্দ্রের ইনর্চাজ তদন্ত মহিদুল আলম কাছে হস্তান্তর করেন।
এব্যাপারে মসজিদের ইমাম মাওলানা আব্দুস ছালাম মোল্লা বাদী হয়ে সৈয়দ সাদেক হোসেনকে আসামি করে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, এঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামি দীঘদিন ধরে ঢাকায় বসবাস করতো। হঠাৎ বাড়িতে এসে এধরনের ঘটনার রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চলছে।

























