সংবাদ শিরোনাম ::
ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক; একদিন সেখানে যেতে ভিসা লাগবে না’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ১১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, তাই একদিন দেশটিতে যেতে কোনো ভিসা লাগবে না বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরামের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কারণে ১৯৭১ সালে বাংলাদেশের সম্মান বেড়েছিল, এখনও বাড়ছে। ভারতসহ ১৮টি দেশের সাথে স্বাধীনতা উদযাপন করছি। ভারত বাংলাদেশের সম্পর্ক সোনালি অধ্যায়ে পৌঁছেছে।






















