বানারীপাড়ায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৩:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের বানারীপাড়ায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কাওসার আহমেদ সোহেল (২৮)কে আটক করেছে বরিশাল ডিবির একটি চৌকস টিম। সোহেল উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিদিহার গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা, বেলায়েত হোসেন, জুয়েল হাওলাদার ও এএএস আই শাহাদাত এবং সঙ্গীয়ও ফোর্স মশিউর রহমান, বাপ্পি খান অভিযান পরিচালনা করে মাদক সম্রাট কাওছার আহমেদ সোহেলকে বাইশারী ইউনিয়নের উত্তরকুলের মন্নান কাজীর রাইচমিলের পাশ থেকে ১ কেজি গাঁজাসহ আটক করে বানারীপাড়া থানায় নিয়ে আসে।
অভিযান পরিচালনা শেষে এসআই সোহেল মোল্লা জানান, আসামি কাওছার আহমেদ সোহেলকে মাদক মামলায় অন্তর্ভুক্ত করে রবিবার বরিশাল কোর্টে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও বরিশাল ডিবি পুলিশের বিশেষ অভিযানে বানারীপাড়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার বড় চালান আটক করতে সক্ষম হয়েছে। বানারীপাড়ার সচেতনমহল ডিবি টিমকে এ মাদক নির্মূলের অভিযানের জন্য সাধুবাদ জানিয়েছেন।


























