দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ০১
- আপডেট সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ১৮৫ বার পড়া হয়েছে

মো:কামরুজ্জামান দর্শনা থানা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই(নিঃ) মোঃ কাজী আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর সাকিনস্থ কবরস্থান পাড়া হতে মোঃ খোকন মিয়া (৩৫), পিতা-মৃত আঃ রাজ্জাক এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ইং-৩০/১১/২০২১ খ্রিঃ সময় রাত ০২:২০ ঘটিকার সময় ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন। জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
আসামীর নাম ও ঠিকানাঃ
১। মোঃ আজিজুল ইসলাম সেন্টু (২০), পিতা-মোঃ আবু তাহের, মাতা-মোছাঃ আয়েশা খাতুন, সাং-নাস্তিপুর (পূর্বপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা সহ ০১ (এক) জন পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


























