বাবুগঞ্জ ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ ১১৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পরিচালক সহ ৭ পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৯ নভেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা শিশু বিষয়ক অফিসার মোঃ ইসমাইল হোসেনের নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচনে সভাপতি মোঃ মফিজুর রহমান পিন্টু সিকদার, সহ-সভাপতি মোসাঃ শাহান আরা বেগম (বিনা প্রতিদ্বন্ধিতায়), নির্বাহী সদস্য মোসাঃ আলেয়া বেগম, মঞ্জু রানী দাস, মোঃ আমিনুল ইসলাম , মোহাম্মদ আলী (বিনা প্রতিদ্বন্ধিতায়) নির্বাচিত হয়েছেন। সভাপতি মোঃ মফিজুর রহমান পিন্টু ৩১ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক জোমাদ্দার পেয়েছেন ২৫ ভোট।
বাবুগঞ্জ ইউসিসিএ লিঃ নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাবুগঞ্জ উপজেলা শিশু বিষয়ক অফিসার মোঃ ইসমাইল হোসেন।
নির্বাচনে তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিটির সদস্য ও বাবুগঞ্জ উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
নির্বাচনে ৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

























