সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ওমিক্রন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধে করণীয় নির্ধারণে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৯ নভেম্বর) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নতুন করে করোনার আফ্রিকান ওমিক্রন ভ্যারিয়েন্ট যেন কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আকাশপথ, স্থল, সমুদ্রবন্দরসমূহে কঠোর সতর্কতা নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রণয়ন ও তা প্রজ্ঞাপন আকারে জারি করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকান ওমিক্রন ভ্যারিয়েন্টটি খুবই বিপদজনক উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশকে সর্তকতা অবলম্বনের পরামর্শ দেয়। দেশে করোনা পরিস্থিতি যেন সুচারুরূপে নিয়ন্ত্রণে রাখা যায় সেজন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সুইজারল্যান্ডে রওনা হয়েও দেশে ফিরে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওমিক্রন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

আপডেট সময় : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১