সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে সরকার: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রেখে অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে- এমন অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে শুধু নয়, তাকে জীবন থেকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দাবিতে জাতীয়তাবাদী যুবদল এই সমাবেশের আয়োজন করে।

কারাগারে থাকা অবস্থায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘স্লো-পয়জনিং’ করা হয়েছিল কি-না– এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, যারা গুম খুন করছে , ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদের দ্বারা কোনোকিছু অসম্ভব নয়।

তিনি বলেন, হাসপাতালে রেখেও উন্নত চিকিৎসার ব্যবস্থা না করায় আজ দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়েছেন। খালেদা জিয়া এতটাই অসুস্থ যে তাকে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না।

বিএনপি মহাসচিব বলেন, মন্ত্রীরা চাইলেও একজনের কারণে বিদেশ যেতে পারছেন না খালেদা জিয়া। মন্ত্রীরা বলছেন, জনগণ বলছে, সবাই বলছে, বিদেশি চাপ আছে, কিন্তু তিনি কারো কথা শুনছেন না। শুধুমাত্র প্রতিহিংসার কারণে তিনি কারো কথা শুনছেন না।

দেশে গণতন্ত্র নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্রের সভায় বাংলাদেশের নাম না থাকায় এটা প্রমাণ হয়েছে।

সমাবেশ থেকে হরতাল কর্মসূচি ঘোষণার আহ্বান জানানো হলে কিছু ক্ষুব্ধ হয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কৌশলগতভাবে কর্মসূচি পালন করতে হবে, সবাইকে রাস্তায় নামতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য সরকারকে বাধ্য করা হবে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি আলী আকবর চুন্নু, মোনায়েম মুন্না, গোলাম রাব্বানি, তরিকুল ইসলাম বনি, এস এম জাহাঙ্গীর, জাকির হোসেন সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, কেন্দ্রীয় নেতা এসএম জাহাঙ্গীর, কামাল আনোয়ার আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে সরকার: মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১