দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ ২০৭ বার পড়া হয়েছে

মো:কামরুজ্জামান দর্শনা থানা প্রতিনিধি
দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) সুমন্ত বিশ্বাস, এসআই(নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই(নিঃ) মোঃ আনোয়ারুল হক, এএসআই (নিঃ) মোঃ শাহিন আলম, এএসআই (নিঃ) ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন রেল বাজারস্থ আল্লাহর দান হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে ২৪/১১/২০২১ খ্রিঃ সময় সন্ধ্যা ০৬.৫০ ঘটিকার সময় ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ সামাদ ওরফে জাম্বু (৪০), পিতা-মৃত মুরশিদ আলী, মাতা-মোছাঃ মহিরম খাতুন, স্ত্রী-মোছাঃ রশিদা খাতুন, সাং-জয়নগর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা সহ পলাতক আসামী-০৩ জন। মামলা রুজু প্রক্রিয়াধীন।


























