সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

৬ হাজার ৪শ’ বস্তা সার নিয়ে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে বাল্কহেড ডুবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে তলা ফেটে ৬ হাজার ৪শ’ বস্তা সার নিয়ে আব্দুর রহমান নামের একটি বাল্কহেড (পণ্যবাহী নৌযান) ডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া বাল্কহেডের চালকসহ ৩ জন শ্রমিক নদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রক্ষা করা সম্ভব হয়নি বাল্কহেড ও সার। সোমবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খোদাবখ্সা এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন কুমার সাহা জানান, যদিও সরকারি লেভেলযুক্ত কোন বস্তা আমরা এখনো দেখিনি। ফলে নিশ্চিত করে বলতে পারছি না। তবে ধারণা করছি নৌযানটিতে সরকারি সার ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, বেলা ১১টার দিকে আমরা খবর পাই সবুজ রঙ করা একটি বাল্কহেড ধীরে ধীরে নদীতে ডুবে যাচ্ছে। বেলা ৪টার দিকে নৌযানটি পুরোপুরি ডুবে যায়। তবে নৌযানের চালক ও সাথে থাকা দুইজন শ্রমিক নদী সাতরে তীরে উঠে আসেন। তিনি আরও জানান, বাল্কহেডটিতে ৫০ কেজি ওজনের ৬ হাজার ৪শ’ বস্তা সার ছিল। যশোর জেলার নোয়াপাড়া অভয়নগর থেকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেওয়া হচ্ছিল। বাল্কহেড মালিকের বাড়ি বাগেরহাট জেলায়। সন্ধ্যায় মালিকপক্ষ থানায় এসেছেন। তারা জানিয়েছেন, বাল্কহেডটিতে থাকা সার সরকারি। এদিকে বাল্কহেডটি যেখানে ডুবে আছে সেখানে একটি বাঁশ পুতে দেয়া হয়েছে, যেন অন্য কোন নৌযান দুর্ঘটনার শিকার না হয়। উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: তৌহিদ জানান, শিকারপুর গুদামে কোন সার আসছিল এমন কোন তথ্য তার কাছে নেই। এমনকি বাল্কহেড ডুবিতে সরকারি সার ডুবে গেছে তাও জানা নেই। উপজেলা গুদামে সাধারণত এত বেশি বস্তা সার বরাদ্দ দেওয়া হয় না বলেও জানান তিনি। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬ হাজার ৪শ’ বস্তা সার নিয়ে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে বাল্কহেড ডুবি

আপডেট সময় : ০৮:৫০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১