সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

দেশে ফিরেই দুঃসংবাদ শুনলেন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে থামে সাকিব আল হাসানের যাত্রা। এরপর পাকিস্তানের বিপক্ষে খেলেননি টি-টোয়েন্টি সিরিজ। ধারণা করা হয়েছিল টেস্ট সিরিজে ফিরবেন তিনি।

সংযুক্ত আরব আমিরাত থেকেই যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়া সাকিব পরশু রাতে দেশে ফিরেন। ফিরেই শুনলেন দুঃসংবাদ। শেষ পর্যন্ত প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টেও দলে ফিরবেন কি না, তা নিয়ে এখনো কিছুই জানায়নি বিসিবি।

মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাকিবের হ্যামস্ট্রিং ইনজুরি সারেনি এখনো। তার পক্ষে প্রথম টেস্ট খেলা সম্ভব হবে না। টিম ফিজিও এবং চিকিৎসকরা সবাই মিলে তার এম আরআই রিপোর্ট দেখে আমাদের এমনটাই জানিয়েছেন। তাই সাকিব চট্টগ্রাম টেস্টে খেলতে পারবে না।’

বাংলাদেশের টেস্ট দল গতকাল সোমবার ঘোষণা করা হয়। সেখানে সাকিব আল হাসানকে রাখা হয়েছিল শর্তসাপেক্ষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছিল কেবল ফিট হলেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন সাকিব। কিন্তু আজ মঙ্গলবার বাংলাদেশ দল চট্টগ্রামে পৌঁছালেও সেই দলে যাননি সাকিব।

এ বিষয়ে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন সংবাদমাধ্যমকে বলেন, ‘ইনজুরির কারণে প্রথম টেস্টে না খেলার সম্ভবনায় বেশি। সাকিব ঢাকায় অবস্থান করছেন। দলের সঙ্গে চট্টগ্রামে সফর করেননি।’

আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে ফিরেই দুঃসংবাদ শুনলেন সাকিব

আপডেট সময় : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১