দর্শনার শ্যামপুর গ্রামে পুত্রের হাতে মায়ের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে

মো:কামরুজ্জামান দর্শনা থানা প্রতিনিধি
আজ রোববার (২১ নভেম্বর) সকাল ১০.৩০ ঘটিকার সময় দর্শনা থানার আওতাভুক্ত শ্যামপুর গ্রামের মল্লিক পাড়ায় মানসিক ভারসাম্যহীণ ছেলের হাতে মায়ের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ছেলে ঈদ্রিস আলী(২৮)কে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করেন ।
নিহত ব্যক্তি কদবানু খাতুন (৭০) শ্যামপুর গ্রামের জামালউদ্দীন মল্লিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায় , রোববার সকাল ১০.৩০ ঘটিকার দিকে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে ছেলে ইদ্রিস আলী তার মা কদবানু খাতুনের সাথে তর্কবিতর্ক করেন। এক পর্যায়ে ছেলে ঈদ্রিস আলী পাশে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু কোলে ঢলে পড়েন।পরে প্রতিবেশীরা মুমূর্ষ অবস্থায় কদবানু খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পরপরই ঘাতক ইদ্রিস আলীকে গ্রেফতার করেছেন দর্শনা থানা পুলিশ এবং জেল হাজতে প্রেরণ করেন।
দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লুৎফুল কবির জানান, এ ঘটনায় ঘাতক ছেলে ঈদ্রিস আলীকে গ্রেফতার করা হয়েছে এবং নিহত খদে বানুর লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটা হত্যা মামলা রুজু করা হয়েছে।


























