সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

খালেদা জিয়াকে বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৫ রাজনৈতিক দলের স্মারকলিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ২০ দলীয় জোটের ৫টি দল। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান কারি মো. তাহের এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।

তার চিকিৎসা দেখভালের দায়িত্বরত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার সম্প্রতি বলেন, ‌‘খালেদা জিয়া অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভার, চোখের সমস্যা, রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটেছে। ’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ’

তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে গতকাল শনিবার রাজধানীসহ সারাদেশে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি।

এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ১৮ নভেম্বর জাতীয় সংসদে বলেন, খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই। আইনের বাইরে কিছু করার তার সুযোগ নেই। তিনি বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। এ ৪০১ ধারায় কোনো বিষয় নিষ্পত্তির পর আবার সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৫ রাজনৈতিক দলের স্মারকলিপি

আপডেট সময় : ১০:০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১