সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বামনায় জাল টাকা নিয়ে বাজারে এসে মা ও ছেলে কারখানাসহ ধরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বামনা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিকাটা গ্রাম থেকে ৩ হাজার জাল টাকা এবং জাল টাকা তৈরির প্রিন্টারসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন বামনা থানার ওসি মো. বশিরুল আলম। গ্রেপ্তারকৃতরা হলো পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের সৈয়দ সুমন হোসেনের স্ত্রী মোসা. মিনারা বেগম (৩৮) ও তার ছেলে মামুন (২৩)।

বামনা থানার উপ-পরিদর্শক(এসআই) অসীম কুমার জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জনৈক চাঁন মিয়ার দোকানে একটি ১ হাজার টাকার জাল নোট নিয়ে সৈয়দ মামুন নামে এক যুবক পণ্য কিনতে আসে বলে খবর পান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে তল্লাশি করে ৩টি একহাজার টাকার জাল নোট পায়। মামুনের দেওয়া তথ্য মতে তার বাড়িতে অভিযান চালায়। সেখানে মামুনের চাচা আ. খালেকের ঘর থেকে একটি অত্যাধুনিক প্রিন্টার উদ্ধার করা হয়।

মামুনের চাচা আ. খালেক জানান, প্রিন্টারটি তার ঘরে রেখে যায় মামুনের মা। এটা কি মেশিন জানতে চাইলে মিনারা তাকে বলেন, একজনের কাছে টাকা পেত সেজন্য সে মেশিনটি দিয়েছে।

গ্রেপ্তারকৃত মিনারা বেগম বলেন, আমার সাবেক স্বামী আমার কাছে মেশিনটি তার এক বন্ধুকে নিয়ে রেখে গেছেন। এটা দিয়ে কি করে তাও আমি জানতাম না।

বামনা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, জাল টাকা ও টাকা তৈরির মেশিনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আগামীকাল কারাগারে পাঠানো হবে। এদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা খুঁজে বের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বামনায় জাল টাকা নিয়ে বাজারে এসে মা ও ছেলে কারখানাসহ ধরা

আপডেট সময় : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১