সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

আজীবনের জন্য আ.লীগ থেকে বহিষ্কার গাজীপুরের সিটি মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে। জাহাঙ্গীর আলম সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত ছিলেন।

এর আগে, গেল ৩রা অক্টোবর সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে দলের ‘স্বার্থ পরিপন্থী’ কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ শোকজ করা হয়।

জানা গেছে, সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করে বিতর্কিত মন্তব্য করেন জাহাঙ্গীর আলম। যা গোপনে রেকর্ড করে একজন অনলাইনে প্রকাশ করার পর সেই অডিও ভাইরাল হয়। এরপর মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয় গাজীপুরে।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম সরকার গণমাধ্যমের কাছে দাবি করেন, একটি মহল আমার বিরুদ্ধে চক্রান্ত করে একটি এডিটেড ভিডিও বের করেছে। পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমনকি এটি কিছু সংবাদ মাধ্যমও প্রকাশও করেছে।

সে সময় তিনি আরও বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ একটি শোকজ দিয়ে আমার কাছে ঘটনা জানতে চেয়েছে। আমি যথা সময়ে এর জবাব দেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজীবনের জন্য আ.লীগ থেকে বহিষ্কার গাজীপুরের সিটি মেয়র

আপডেট সময় : ০৩:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১