সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশাল নগরীতে শব্দ দূষণের সহনীয় মাত্রা অতিক্রম করেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশাল নগরী শব্দ দূষণের মারাত্মক ঝুঁকিতে আছে। ইতিমধ্যে বরিশাল নগরীতে শব্দ দূষণের সহনীয় মাত্রা অতিক্রম করেছে। শব্দ দূষণ যেভাবে বাড়ছে এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে নগরীতে শব্দ দূষণ মহামারি আকার ধারণ করতে পারে। বৃহস্পতিবার বরিশালে অনুষ্ঠিত পরিবেশ অধিদপ্তরের এক প্রশিক্ষণ কর্মশালায় এই তথ্য জানানো হয়। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘শব্দ দূষণ নিয়ন্ত্রনে সমম্বিত ও অংশিদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় পরিবহন চালক ও লঞ্চ শ্রমিকদের শব্দ সচেতনামূলক এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিম।

কর্মশালায় জানানো হয়, বরিশাল নগরীতে শব্দ দূষণের মাত্রা হচ্ছে সর্বোচ্চ ১৩১ ডেসিমেল এবং সর্বনিম্ন ৫৪ ডেসিমেল। অথচ শব্দের স্বাভাবিক সহনীয় মাত্রা হচ্ছে ৪০-৪৫ ডেসিমেল। অর্থাৎ ইতিমধ্যে স্বাভাবিক সহনীয় মাত্রা অতিক্রম করেছে। কর্মশালায় আরও জানানো হয়, শব্দদূষণ ৬০ ডেসিমেল হলে মানুষের সাময়িক বধির এবং ১০০ অতিক্রম করলে পুরোপুরি বধির হয়ে যাওয়ার আশংকা থাকে।

সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বরিশালের উপ-পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, যানবহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ শব্দদূষনের অন্যতম প্রধান কারন। বরিশালের শতভাগ পরিবহনে এ হর্ণ ব্যবহৃত হচ্ছে। অভিযান চালিয়ে এসব হর্ণ জব্দ করা হলেও স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছেনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নগরীতে শব্দ দূষণের সহনীয় মাত্রা অতিক্রম করেছে

আপডেট সময় : ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১