সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জোর করে জনপ্রতিনিধি হয়ে মানুষের মন জয় করা যায় না: রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ইউপি নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলমালের বিষয়টি সামনে এসেছে। কিশোরগঞ্জে যেন এ রকম ঘটনা না ঘটে এ ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইতোমধ্যে কিশোরগঞ্জের তিনটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। নির্বাচনে যেই দাঁড়াক, জনগণ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে। জনগণ না চাইলে জোর করে ক্ষমতায় যাওয়ার দরকার কি? আর জোর করে জনপ্রতিনিধি হয়ে সেবা করার দরকার কি? এসব করে মানুষের মন জয় করা যায় না।

বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কিশোর গ্যাং নির্মূলে অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জেলা শহরের কিশোর গ্যাংয়ের তৎপরতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে ১৪-১৫ বছরের ছেলেরা। তারা স্কুল-কলেজের মেয়েদের ইভটিজিং করে। দিন দিন শহরের পরিবেশ খারাপ করে দিচ্ছে। এদের বিষয়ে অভিভাবকদের খোঁজ নিতে হবে।

তিনি বলেন, তারা কোথায় যায়, কি করে? পৌরসভার মেয়র ও কাউন্সিলররা এ ব্যাপারে উদ্যোগ নিতে পারেন। তারা প্রতিটি ওয়ার্ডে কিশোর গ্যাং প্রতিরোধে স্থানীয় লোকজনদের নিয়ে কমিটি করে কাজ করতে পারেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিজয় শংকর রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পরিচালক ডা. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন, সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জোর করে জনপ্রতিনিধি হয়ে মানুষের মন জয় করা যায় না: রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৮:৫০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১