ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক
- আপডেট সময় : ০৪:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ১৯৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
কুমিল্লায় ১৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক
কুমিল্লার দাউদকান্দিতে ১৪ হাজার পিস ইয়াবাসহ মুন্সী আজমীর হোসেন (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত আজমীর চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বলীরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
সোমবার (১৫ নভেম্বর) দুপুর দুইটায় দাউদকান্দি টোল প্লাজার সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
মুন্সী আজমীর বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কালিগাতী গ্রামের মুন্সী নুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের ডিআইও মনির আহমেদ।
কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ডিআই ওয়ান) মনির আহমেদ জানান, চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন আজমীর হোসেন। এসময় ডিবি পুলিশ তার গতিরোধ করে ব্যাগে তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার আজমীর ও পলাতক শাহ আলমের বিরুদ্ধে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলাটি দায়ের করেছেন।


























