সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

প্রেমিকার বিয়ে হওয়ায় ছাত্রলীগ নেতার ‌‘আত্মহত্যা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফারহান আহমেদ সাকিব আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৮টায় তিনি বিষপান করেন। পরে গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তে শেষে আজ শনিবার বিকালে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করেছে পুলিশ।

বিষপানের আগে নিজের ফেসবুক আইডিতে সাকিব একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন ‘আমি মরে গেলে দুই তিন দিন পর সবাই আমাকে ভুলে যাবে। কিন্তু আমি প্রতিটা দিন থাকব আমার মায়ের মোনাজাতে।’
সাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি এবং উপজেলার নোয়াপাড়া গ্রামের ফজুল মিয়ার ছেলে। তিনি আড়াইহাজার উপজেলার হাবিব বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৬ জনকে অভিযুক্ত করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবাইয়ের আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বরাত দিয়ে আত্মহত্যার বিষয়ে পুলিশ জানায়, ‘দীর্ঘদিন ধরে একই গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাকিবের। মেয়ের পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দুজন পালিয়ে গিয়ে বিয়ে করেন। পরে মেয়ের বাবা তাদের খুঁজে বের করে, তার মেয়েকে নিয়ে আসেন। একই সঙ্গে তিনি মেয়েকে ‘বাধ্য করেন’ সাকিবকে তালাক দেওয়ার জন্য। কয়েক দিন আগে ওই মেয়েকে তার বাবা অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন। তারপর থেকেই হতাশাগ্রস্ত হয়ে পরেন সাকিব। শুক্রবার রাতে ফারহান আহমেদ সাকিকের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই বিষপান করেন সাকিব। আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকার বিয়ে হওয়ায় ছাত্রলীগ নেতার ‌‘আত্মহত্যা’

আপডেট সময় : ০৫:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১