সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

রাষ্ট্রধর্ম বাতিলের চেষ্টা হলে ঠেকাবে জাতীয় পার্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিলের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে তা ঠেকানো হবে। রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে জাপা তা প্রতিহত করবেই।

শনিবার রাজধানীর বনানী কার্যালয়ে জাপার প্রেসিডিয়াম সভায় এ কথা বলেন জিএম কাদের। সভায় দলের প্রেসিডিয়াম সদস্যরাও রাষ্ট্রধর্ম ইস্যুতে অনড় থাকার সিদ্ধান্তে সমর্থন দেন।

সভায় সিদ্ধান্ত হয়, স্থানীয় সরকারের নির্বাচন এবং সংসদীয় আসনের নির্বাচনগুলোতে প্রার্থী দেবে জাপা। যারা দলের মনোনয়নে প্রার্থী হবেন, তাদের শেষ পর্যন্ত নির্বাচন থাকতে হবে। কেউ নির্বাচন থেকে সরে গেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য সমকালকে বলেছেন, একেবারেই গতানুগতিক বৈঠক হয়েছে। তাৎপর্যপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রধর্ম ও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তগুলো আগেই নেওয়া। সেগুলো নিয়ে কথা হয়েছে। আগামী দিনগুলোতে জাতীয় পার্টি কী কী কর্মসূচি দিতে পারে, তা নিয়ে কথা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।

সভায় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম কথা বলেন। প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মো. আবদুল মান্নান, সুনীল শুভরায়, মীর আদুস সবুর আসুদ, মসিউর রহমান রাঙ্গা এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রধর্ম বাতিলের চেষ্টা হলে ঠেকাবে জাতীয় পার্টি

আপডেট সময় : ০৩:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১