সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইউপি নির্বাচন: কারাগারে থেকে চেয়ারম্যান পদে বিএনপি নেতার জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাপুর ইউনিয়নে বিএনপি নেতা মো.বাহারুল আলম সুমন কারগারে থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত আমানউল্যাপুর ইউনিয়নের পরিষদ নির্বাচনে তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ওই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো.বাহারুল আলম ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। অপরদিকে, নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় গত ১৫ দিন আগে মো.বাহারুল আলম সুমনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে নোয়াখালী আদালতে সোপর্দ করে। এরপর আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে অনুসারীরা তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান। এরপর আদালতে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১৪ ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে ব্যালোট পেপার ও বেগমগঞ্জ ইউনিয়ন ও নরোত্তমপুর ইউনিয়নেরইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ১৪টি ইউনিয়নে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ইউপি সদস্য ( মেম্বার) পদে ৪৯০জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৬ জন, বিদ্রোহী প্রার্থী ৪ জন ও বিএনপি সমর্থিত ৩ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও একটি ইউনিয়নে জাসদ সমর্থিত এক প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি নির্বাচন: কারাগারে থেকে চেয়ারম্যান পদে বিএনপি নেতার জয়

আপডেট সময় : ০৮:৪৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১