সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নদী ভাঙন রোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন —– রাশেদ খান মেনন এমপি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীর ভাঙনে হাসপাতাল সড়ক বিলীন হওয়া এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি ।
বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জের কৃতি সন্তান ওয়ার্কাসপার্টির সভাপতি, ঢাকা -৮ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একমাত্র পাকা সড়ক সুগন্ধ্যা নদী ভাঙনে বিলীন হওয়া এলাকা পরিদর্শন করেন।

এসময় রাশেদ খান মেনন এমপি নদী ভাঙন কবলিত মানুষের কথা শোনেন । এসময় এমপি মেনন বলেন, নদী ভাঙন রোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি বিজরিত বরিশালের বাবুগঞ্জের নদী ভাঙন প্রতিরোধে সরকার শত কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছেন।

এ প্রকল্পের আওতায় নদী বেষ্ঠিত বাবুগঞ্জ উপজেলার নিত্য নৈমেত্তিক সমস্যা নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক ও বরিশাল -৩ সাবেক সাংসদ এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান, বরিশাল জেলা সমাজ সেবা অধিদফতরের উপ- পরিচালক আল মামুন তালুকদার, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স পার্টি নেতা মোঃ রনি খান প্রমূখ।
#######

বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নাসরিন জোবায়েদা আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ জানান, এবছর বিদ্যালয় থেকে সাধারণ শাখায় ১১৮ জন ও কারিগরি শাখা থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নদী ভাঙন রোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন —– রাশেদ খান মেনন এমপি।

আপডেট সময় : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১