সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

সংঘর্ষ-সহিংসতায় শেষ হলো ভোট, প্রাণ গেল ৬ জনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: দেশের বিভিন্ন জায়গায় হানাহানি, সংঘাত ও সংঘর্ষের মধ্যদিয়ে শেষ হলো ইউপি নিার্বচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। এরই মধ্যে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ৩ জন, কক্সবাজারে একজন, চট্টগ্রামে একজন ও কুমিল্লায় একজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে দেশের ৮৩৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলাকালীন ভোটকেন্দ্রে ঢুকে জোর করে ব্যালট পেপারে সিল মারা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুর্গম রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়ীতে নির্বাচনী সহিংসতায় তিনজন নিহত হন। এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ-মারামারির ঘটনা ঘটেছে। এতে সাইফুল নামে একজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চসুবুদ্ধি ইউনিয়নের মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অবস্থা খুবই খারাপ। শত শত লোক টেঁটা নিয়ে কেন্দ্রে হামলা করে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়।

এদিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মেহেরপুরের মুজিবনগরের মহাজনপুর ইউনিয়নে নৌকা ও আনারস প্রার্থীর মধ‍্যে বাগবিতণ্ডার ঘটনায় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। কোমরপুর ভোটকেন্দ্রে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম।

চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শফি উদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দবাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনজন গুলিবিদ্ধ হন। এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। নিহতের নাম শাওন আহমেদ (২৫)। তিনি উপজেলার ভল্লবেরকান্দি গ্রামের মোবারক হোসেনের ছেলে।

দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালাউদ্দিন মোল্লা। তিনি জানান, এ ঘটনায গুলিবিদ্ধ অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।

চট্টগ্রামের কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনেও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আকতারুজ্জামান পুতু নামের একজন প্রাণ হারিয়েছেন।

খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। খুরুশকুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংঘর্ষ-সহিংসতায় শেষ হলো ভোট, প্রাণ গেল ৬ জনের

আপডেট সময় : ০৪:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১