সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য

ইউপি নির্বাচনে সহিংসতা: নরসিংদী ও কক্সবাজারে নিহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরা বাঁশগাড়ী, চট্টগ্রামের সীতাকুণ্ড, কুমিল্লার মেঘনা, সাতক্ষীরা সদর, কক্সবাজার ও মেহেরপুরের মুজিবনগরে বিছিন্ন সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। উদ্ধার করা হয়েছে ২০টিরও বেশি পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র।

বৃহস্পতিবার সকালে নরসিংদী রায়পুরার বাশগাড়ীতে নৌকার প্রতীকের প্রার্থী আশরাফুল হক ও বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত এবং পাঁচজন আহত হন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। নিহত সালাউদ্দিন মিয়া বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের এবং দুলাল মিয়া নৌকার প্রার্থীর আশরাফুল হকের সমর্থক।

এদিকে কক্সবাজার সদরের খরুশকূল ইউনিয়নে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ ১০ জন। পরে ভোটগ্রহণ স্থগিত করা হয় একটি কেন্দ্রে।মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওর্য়াডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় শতাধিক বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের খবর পাওয়া যায়। পরে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত হলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

চট্টগ্রামে ভোট শুরুর আগেই সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের একটি কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশ ২০টিরও বেশি পেট্রোল বোমাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। কুমিল্লার মেঘনা উপজেলায় রামপ্রাসাদের চর কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির আহত হন। ভোট দিতে গেলে প্রতিপক্ষের সমর্থকরা তার ওপর হামলা চালায়। পরে দেড় ঘণ্টা কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।

সাতক্ষীরা সদরে বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের খলিলনগর কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যানসহ অন্তত আটজন আহত হয়েছেন। একই ইউনিয়নের কাথন্ডা ওয়ার্ডেও মেম্বর প্রার্থী আব্দুল জলিলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৩জন। এছাড়া মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কোমরপুর ভোট কেন্দ্রে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি নির্বাচনে সহিংসতা: নরসিংদী ও কক্সবাজারে নিহত ৪

আপডেট সময় : ০৮:২৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১