সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঝালকাঠির উপজেলা চেয়ারম্যানকে দুদকের নোটিশ হাইকোর্টে স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হাজির হওয়ার জন্য ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নোটিশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বুধবার (১০ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো. সাইফুর রহমান সিদ্দিকী।

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে বক্তব্য শুনানি ও গ্রহণের জন্য দুদকের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ গত ১০ অক্টোবর খান আরিফুর রহমানকে নোটিশ পাঠান। নোটিশে ৩১ অক্টোবর সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।

পরে সে নোটিশ চ্যালেঞ্জ করে খান আরিফুর রহমান গত ২৪ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন।

ওই রিটের শুনানি নিয়ে তিন মাসের জন্য নোটিশ কার্যক্রম স্থগিত করে একইসঙ্গে রুল জারি করে আদালত। মামলাটি আবার শুনানির জন্য আগামী ২১ নভেম্বর সংশ্লিষ্ট কোর্টের কার্যতালিকায় আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির উপজেলা চেয়ারম্যানকে দুদকের নোটিশ হাইকোর্টে স্থগিত

আপডেট সময় : ১১:৩৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১