সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

স্বামীকে জেলে পাঠিয়ে হাসপাতালে ভর্তি হলেন নায়িকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

স্বামী মারধর করেছেন। এমনই অভিযোগ করেছেন বলিউডের বিতর্তিত নায়িকা পুনম পাণ্ডে। সেই অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। স্বামীকে পুলিশ নিয়ে যাওয়ার পরই পুনম ভর্তি হোন হাসপাতালে।

ভারতীয় গণমাধ্যমে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন পুনম। সেই অভিযোগের ভিত্তিতে রোববার পুনমের স্বামী স্যাম বম্বকে গ্রেপ্তার করা হয়েছে। পুনম আপাতত হাসপাতালে ভর্তি আছেন।

স্বামীর বিরুদ্ধে এবারই প্রথম মারধরের অভিযোগ তুললেন না পুনম। গত বছর সেপ্টেম্বরে একই অভিযোগ তুলেছিলেন তিনি। বিয়ের ঠিক ২১ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। গোয়ায় হানিমুনে দিয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশে এফআইআরও দায়ের করেন এই বিতর্কিত নায়িকা।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকার পুনম বলছিলেন, ‘স্যামের সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হয়। যা দ্রুতই মারাত্মক আকার নেয়। এরপরই ও আমায় মারতে শুরু করে। আমার গলা টিপে ধরে। আমার মনে হচ্ছিল আমার দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে যাবে। আমার মুখে ঘুসি মারে, চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে যায়, এরপর আমার খাটের কোণায় আমার মাথা ঠুকে দেয়। এতেও থামেনি! আমার শরীরের উপর হাঁটু গেড়ে বসে আমার উপর নির্যাতন চালায়।’

সেই অভিযোগের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সব মনোমালিন্য ভুলে আবারও সুখের সংসার পাততে প্রস্তুত হয়ে গিয়েছিলেন পুনম। তিনি বলেছিলেন, ‘আমরা নিজেদের মধ্যে সব মনোমালিন্য ভুলে আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বলতে পারেন, আমরা আবার এক হয়ে গেলাম। আসলে কী জানেন, আমরা একে অপরকে এতটাই ভালোবাসি, আসলে পাগলের মতো ভালোবাসি… তাই। আর সত্যি বলতে বলুন না, কোন বিয়েতে চড়াই-উতরাই থাকে না?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে জেলে পাঠিয়ে হাসপাতালে ভর্তি হলেন নায়িকা

আপডেট সময় : ০৯:০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১