সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বিয়ের কথা বলে গৃহবধূকে বাড়িতে এনে বর উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাবনার ঈশ্বরদী ওয়াক্তিয়া মসজিদের ইমাম আসলাম শাহ্‌র সঙ্গে পাশের গ্রামের এক গৃহবধূর বিয়ে হওয়ার কথা ছিল। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা, জামায়াতে ইসলামীর এক নেতা ও পুলিশের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এমন কথা পাকাপাকি হলেও অন্যের স্ত্রীকে ভাগিয়ে বাড়িতে এনে পালিয়ে গেছেন বর আসলাম শাহ।

ঘটনাটি ঘটেছে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী শাহপাড়ায়। তবে ইমাম উধাও হওয়ার পর ওই গৃহবধূকে তার মা নিজের কাছে নিয়ে গেছেন। স্বামী তাকে আর স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

বহরপুর গ্রামের ওই গৃহবধূর সঙ্গে আসলাম শাহর দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসলাম তাকে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে শনিবার নিজ বাড়িতে নিয়ে আসেন। এ খবর পেয়ে প্রতিবেশীরা বিক্ষুব্ধ হলে সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস এবং ইউপি মেম্বার হাফিজুর রহমান পরিস্থিতি শান্ত করেন। পরে পুলিশ এলে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয় আনুষ্ঠানিকভাবে তাদের দু’জনের বিয়ে দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী ওই গৃহবধূকে আসলামের বাবা আশরাফের জিম্মায় রাখা হয়। এদিকে সোমবার থেকে ইমাম আসলাম বাড়ি থেকে পালিয়ে যান। বাধ্য হয়ে ওই গৃহবধূকে তার মা বাড়িতে নিয়ে গেছেন।

সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস ও ইউপি মেম্বার হাফিজুর রহমান বলেন, ঘটনাটি মীমাংসার জন্য আসলামকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। তার আগেই তিনি পালিয়েছেন। মেয়েটিকেও তার মা নিয়ে গেছেন।

এ বিষয়ে আসলামের বাবা আশরাফ শাহ বলেন, সবার সম্মতি ও সিদ্ধান্ত অনুযায়ী আমার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে মেয়েটিকে আমার জিম্মায় রেখেছিলাম। এরপর আমার ছেলে কেন পালালো তা আমি জানি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের কথা বলে গৃহবধূকে বাড়িতে এনে বর উধাও

আপডেট সময় : ০২:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১