সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

এবার জেএসসি পরীক্ষাও হচ্ছে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রাথমিক সমাপনী ও বার্ষিক পরীক্ষার মতো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাও এবছর হবে না। ফলে এই শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে।

মঙ্গলবার এমন নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এতে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানো কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জেএসসি পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে।

২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে প্রস্তুতকৃত ফলাফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ দেওয়া হবে। এ জন্য আগামী ৬ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

এর আগে করোনা সংক্রমণ ও শিক্ষার্থীদের ক্লাস না হওয়ার কারণে চলতি বছর (২০২১) প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা এবং অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. আমিরুল ইসলাম বলেন, এ বিষয়ে মন্ত্রী আগেই বলেছিলেন যে জেএসসি পরীক্ষা হবে না। ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা চলবে ২৩ তারিখ পর্যন্ত। আবার ডিসেম্বরের শুরুতে হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। জেএসসি পরীক্ষা নেওয়ার মত সময়ও কিন্তু আমাদের হাতে নেই। সর্বশেষ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা এসেছে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান এসব শিক্ষার্থীদের স্কুলে পরীক্ষা ও যেসব অ্যাসেসমেন্ট দেওয়া ছিল তার ভিত্তিতেই অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

জেএসসি পরীক্ষার্থীদের সার্টিফিকেট প্রসঙ্গে তিনি আরও বলেন, এবার কোনো গ্রেডিংয়ের ব্যাপার থাকছে না। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ফল আমাদের কাছে পাঠানো হবে। এর ভিত্তিতেই আমরা পাসের সনদ বিতরণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার জেএসসি পরীক্ষাও হচ্ছে না

আপডেট সময় : ০৩:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১