সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠীর নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে একজন চালকসহ ৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে শের-ই বাংলা মেডিকেলে। সোমবার সকাল পৌঁনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠির নলছিটি থানার ওসি মনোরঞ্জন মিস্ত্রী এবং নিহতদের স্বজনরা জানান, সকালে বাকেরগঞ্জের দিক থেকে একটি সিএনজি (থ্রি হুইলার) বরিশাল নগরীর দিকে যাচ্ছিলো।

নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে সিএনজিটি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের সামনের অংশ বিধ্বস্ত হয়। গুরুতর আহত হয় ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা নাসির বিশ্বাস (৫৫) নামে একজন নির্মাণ শ্রমিককে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি বাকেরগঞ্জের চরামদ্দী এলাকায়।
এদিকে গুরুত্বর আহতাবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা (৪৫) এবং সিএনজি যাত্রী মিরাজুল ইসলামকে (৩২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন স্বজনরা। নগরীর নথুল্লাবাদ এলাকা অতিক্রমকালে মাইক্রোবাস চালক জাহাঙ্গীর এবং রাজবাড়ি অতিক্রমকালে তরকারী ব্যবসায়ী মিরাজুল ইসলামের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীরের বাড়ি বাকেরগঞ্জে এবং মিরাজুলের বাড়ি নলছিটিতে।

অপরদিকে ওই দুর্ঘটনায় আহত নাসির খলিফা নামে একজন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত যান দু’টি আটকের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় : ০৯:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১