সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

তারেক জিয়ার বিলাসী জীবনের আয়ের উৎস কী? প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার লন্ডনের বিলাসী জীবনের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি এক সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা রাজনীতি করি মানুষকে দিতে, আর আরেক দল আছে খেতে- হাওয়া ভবন খাওয়া ভবন করে, এতিমের টাকা মেরে বিদেশে টাকা পাচার করে বিলাসী জীবনযাপন করছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ১৯৯৬ সালে রাষ্ট্রক্ষমতা যখন হস্তান্তর করি তখন যে স্বাক্ষরতার হার রেখে গিয়েছিলাম ২০০৯ সালে গিয়ে দেখি সেটি কমে গেছে, বিদ্যুৎ উৎপাদন না বেড়ে কমে গেছে।

বিদ্যুতের জন্য মানুষ হত্যা, সারের জন্য কৃষক হত্যা এই ছিল তাদের রাজনীতি। আজ সারাদেশ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হয়েছে, যেখানে দুর্গম অঞ্চলে গ্রীড নেই, সেখানে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। মুজিবের বাংলা অন্ধকারে থাকবে না। তিনি ভিশন ২০৪১ এবং ডেল্টা প্ল্যান নিয়ে আগামী ১০০ বছরের পরিকল্পনার কথা উল্লেখ করেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী, শেখ হাসিনা এই উন্নয়ন অগ্রযাত্রায় দেশের সাধারণ মানুষের অবদানের কথা স্মরণ করে, বিগত দিনে উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথাও দুঃখের সাথে উল্লেখ করেন দলের নেতাকর্মীদের কাছে।

তিনি বলেন, মানুষের সুখ-দুঃখে সম্পৃক্ত না থাকলে কোনো রাজনৈতিক দলই টিকতে পারে না, বিএনপির আজকের অবস্থা তারই প্রমাণ। খালেদা জিয়া ও তারেক রহমানকে দণ্ডিত অপরাধী আখ্যায়িত করে তিনি বলেন, দশ ট্রাক অস্ত্র মামলা ও একুশে আগস্টের গ্রেনেড হামলার দণ্ডিত অপরাধী তারেক বা এতিমের টাকা মেরে খাওয়া খালেদা জিয়া যে দলের নেতৃত্বে থাকে সেই দলের প্রতি মানুষ আস্থা রাখবে কিভাবে? আপনারা একবার লন্ডনে থাকা তারেক জিয়াকে প্রশ্ন করে দেখুন- এইদেশে তার বিলাসবহুল জীবনযাপনের আয়ের উৎস কি?

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কোনো বক্তব্য রাখেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেক জিয়ার বিলাসী জীবনের আয়ের উৎস কী? প্রশ্ন প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১১:৩২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১